মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী গিত্যে তার ভোটাধিকার প্রয়োগ করলেন

Date:

একপ্রকার উৎসবের আমেজে সকাল থেকে শুরু হয় রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। সাধারণ নাগরিকদের পাশাপাশি রাজ্যে কর্মরত উচ্চপদস্থ আধিকারিক ও হেভিওয়েট ব্যক্তিরাও তাদের নিজ নিজ বুথকেন্দ্রে ছুটে গিয়ে প্রয়োগ করলেন ভোটাধিকার। এদের মধ্যে অন্যতম একজন হলেন যার নেতৃত্বে সকাল থেকে শুরু হলো রাজ্যের গণতন্ত্রের অন্যতম উৎসব সেই রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। এদিন সকালে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী গিত্যে তার ভোটাধিকার প্রয়োগ করলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যামন্দির স্কুলে। সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে এদিন শ্রী গিত্যে শহরের বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্রের বুথ পরিদর্শন করে ভোটগ্রহণ প্রক্রিয়ার যাবতীয় বিষয় খতিয়ে দেখেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...