শপথ গ্রহণ করলেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে যোগদান করলেন যশোবন্ত সিং। শ্রী সিং উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এতদিন নিযুক্ত ছিলেন। ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করলেন উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি যশোবন্ত সিং। বুধবার রাজভবনের দরবার হলে যশোবন্তসিং কে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্য দেও নারায়ন আর্য। শপথ বাক্য পাঠ করার আগে প্রধান বিচারপতিকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জানানো হয় গার্ড অফ অনার। দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। ছিলেন রাজ্য সরকার ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আমলা আধিকারিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...