আমজনতার মন জয় করতে প্রচারে কোন দিক দিয়েই খামতি রাখছে না পার্থ রঞ্জন সরকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই রাজ্যের সব কটি কেন্দ্রে প্রচারে ঝড় তুলছে এখন রাজনৈতিক দলগুলি। আমজনতার মন জয় করতে প্রচারে কোন দিক দিয়েই খামতি রাখছে না মনোনীত প্রার্থীরা। বাড়ি বাড়ি ভোট প্রচার থেকে শুরু করে মিছিল সভা নিয়েই এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলি। একে অপরকে টেক্কা দিয়ে নানা কৌশলে চলছে ভোট প্রচার অভিযান। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি এলাকাভিত্তিক আয়োজন করে বাইক মিছিল। সমর্থিত যুবকর্মীদের সাথে নিয়ে আয়োজিত বাইক মিছিল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। শনিবার এমনটাই দেখা গেল প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এলাকায়। এই কেন্দ্রের বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আইনজীবী পার্থ রঞ্জন সরকারের সমর্থনে এদিন অনুষ্ঠিত হয় এক সুবিশাল বাইক মিছিল। প্রার্থী পার্থ রঞ্জন সরকারকে সামনে রেখে আয়োজিত এদিনের বাইক মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...