ডাবল ইঞ্জিনের সরকার সব দিক দিয়েই ব্যর্থ : আশীষ সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে এখন মরিয়া ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেসের প্রার্থী আশীষ কুমার সাহা। এবারে নির্বাচনে এই কেন্দ্রটি একটি হেভিওয়েট কেন্দ্র। কারণ এখান থেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরকম একটি চ্যালেঞ্জপূর্ণ লড়াইয়ে নিজের জমি পুনরুদ্ধ দ্বারে কোন কিছুতেই যেন খামতি রাখছেন না কংগ্রেস প্রার্থী শ্রী সাহা। গত উপ নির্বাচন ব্যতীত এই বড়দোয়ালী কেন্দ্র থেকে টানা বেশ কয়েকবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাই হারানো জমি পুনরুদ্ধারে এখন তৎপর আশীষ বাবু। সেই লক্ষ্যে প্রতিদিনই কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার অব্যাহত রেখেছেন তিনি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন কংগ্রেস প্রার্থী। শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার সব দিক দিয়েই ব্যর্থ। প্রচারে নেমে সেই কথাই শুনছেন মানুষের কাছ থেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...