আমাদের ভয় দেখিয়ে আক্রমণ করে রুখে দেওয়া যায় না : অভিষেক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৮ তে একবুক স্বপ্ন নিয়ে ম‍ানুষ ২৫ বছরের বামশাসনের অপশাসন ঘটিয়েছিলেন। কিন্তু প‍াঁচ বছরে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। আর আক্রমণে, প্রতিহিংসায় রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে কলঙ্কিত করেছে। এর থেকে মুক্তি দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস শুক্রবার কমলপুর টাউন হল প্রাঙ্গণে কমলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন দে সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন অভিষেক স্বদলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এ রাজ্যে বিজেপি সরকারের পাঁচ বছরের রিপোর্ট কার্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ডের তুলনা করলে বিজেপি ল্যাজেগোবরে হবে। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। শিক্ষা, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা , পরিকাঠামো সহ সবক্ষেত্রে ব্যর্থ। বাংলার মতো এ রাজ্যেও কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প হবে না কেন? বাংলায় যা হয়েছে এখানেও হবে। আপনরা জোট বাঁধলে এ রাজ্যে মা মাটি মানুষের সরকার হবে। আপনাদের স্বার্থে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো দরকার। আর এ কাজ তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোন রাজনৈতিক দল পারবে না। আর তৃণমূলের সরকার গঠিত হলে এই রাজ্য থেকেই আপনাদের সরকার চলবে। দিল্লী থেকে রিমোট কন্ট্রোলে চলবে না। আর আমরা যা বলি তা করে দেখাই। আমাদের ভয় দেখিয়ে আক্রমণ করে রুখে দেওয়া যায় না”।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...