অটো বাইসাইকেল দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্রামগঞ্জ ছেচুড়ীমাই এলাকায় মালবাহী অটো ও বাইসাইকেল দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি। জানা যায় ,বুধবার সকালে একটি চার চাকার অটো সব্জি বোঝাই করে দ্রুত গতিতে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে ছেচুড়ীমাইল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এদিকে মালবাহী অটো গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী ৬৫ বছরের নেপাল দাশগুপ্ত ছিটকে পড়ে যায় রাস্তায় ,অপরদিকে অটো গাড়িটি রাস্তায় উল্টে যায় আহত হয় গাড়ি চালক বিনয় রায়। বিকট শব্দে পার্শ্ববর্তী লোকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে, আহতদের উদ্ধার করার জন্য খবর পাঠায় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে। বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ।এ নিয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...