আমবাসায় ভোটদানে এগিয়ে আসার আহ্বান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বচ্ছতা, শান্তি ও সম্মান আমাদের ভোটদান। এই স্লোগানকে সামনে রেখে ভোটদানে সকল অংশের মানুষ যেন এগিয়ে আসেন সেই বার্তা ছড়িয়ে শনিবার আমবাসায় অনুষ্ঠিত হয় এক বাইসাইকেল র‍্যালি। ৪৭ আমবাসা (তপঃ উপজাতি) বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এদিনের বাইসাইকেল র‍্যালি। আমবাসা টাউন হলের সামনে থেকে সকাল ৮ টায় শুরু হয় এই বাইসাইকেল র‍্যালি। বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি স্থিত ৪৭ আমবাসা ( তপঃ উপজাতি) বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই র‍্যালি। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে মহাকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট সমীরণ রায় জানিয়েছেন মূলত ভোটদানে যেন স্বতঃস্ফূর্তভাবে সকলে এগিয়ে আসেন সেই লক্ষ্যকে সামনে রেখেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...