চুরি হওয়া ২৬ টি মোবাইল ও নগদ অর্থসহ ধৃত পাঁচ চোর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ যখন সক্রিয়, ঠিক তখনই তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হাত সাফাইয়ের কাজ অব্যাহত রাখল চোরের দল। তবে হাত সাফাইয়ের কাজ দক্ষতার সাথে চোরচক্র করতে সক্ষম হলেও, পুলিশের হাত থেকে রেহাই পায়নি। চুরির অভিযোগ পেয়েই তদন্তে নেমে এবার রাজধানী আগরতলার অভয়নগর টাউন আউট পোষ্টের পুলিশ জালে তুলতে সক্ষম হয় পাঁচ চোরকে। একই সাথে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ নগদ অর্থ। অভয়নগর এলাকায় আশীষ দেবনাথ নামে এক ব্যবসায়ীর দোকান থেকে বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনা অভয়নগর ফাঁড়িতে জানালে, পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার ব্যবধানে জিবি বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে পাঁচজনকে আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে চুরি হওয়া ২৬ টি মোবাইল ও বিভিন্ন সামগ্রী সহ নগদ অর্থ। একই সাথে আটককৃতদের কাছ থেকে উদ্ধার হল ধারালো অস্ত্র। ধৃতরা হলেন কৃষ্ণ দাস, দীপ ভট্টাচার্য, আকাশ রবিদাস, ইব্রাহিম মিয়া ও টিটু সরকার।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...