মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে : গোপাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বর্তমান সরকারকে উৎখাত করার জন্য ইতিমধ্যেই কংগ্রেস ও বামেরা ঐক্যবদ্ধ জোট গঠন করেছে। যে জোটের আনুষ্ঠানিক ঘোষণা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিয়েছেন উভয় দলের রাজ্য নেতৃত্ব। তবে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দিলেও এখনো পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত রূপ নেয়নি। জোট সূত্রে খবর আলোচনার মাধ্যমেই উভয় দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। এর মধ্যেই পৃথক পৃথকভাবে কংগ্রেস ও বামেরা শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচার। তা আরো একবার দেখা গেল রাজ্যের হেভিওয়েট বিধানসভা কেন্দ্র বলে পরিচিত ৯ বনমালীপুরে। কংগ্রেস দলের হাই কমান্ডের নির্দেশে ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন এই কেন্দ্রের টানা কয়েকবারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি এখন চলছে কর্মী সমর্থকদের নিয়ে রোড শো। শুক্রবার এমনটাই দেখা গেল বনমালীপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। যদিও কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। এরপরেও এদিন প্রচারের ফাঁকে শ্রী রায় জানান মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...