মোহনপুরের তুলাবাগানে নবনির্মিত সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের শুভ উদ্বোধন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহনপুরের তুলাবাগান বাগান এলাকায় নবনির্মিত সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের শুভ উদ্বোধন হয় সোমবার আনুষ্ঠানিক ভাবে।তুলাবাগান এলাকার উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এদিন দুপুরে আয়োজিত উদ্বোধনী এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।তাছাড়াও ছিলেন উপস্থিত রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেবর্বমা,মোহনপুর পুর পরিষদের চ্যায়ারমেন অনিতা দেবনাথ সহ আরও অন্যান্য সম্মানীয়রা।প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও স্বাগত ভাষন পর্ব শেষে অনুষ্ঠান প্রাঙ্গণে থাকা সাধারন লোকজনদের উদ্দেশ্যে ভাষন রাখেন উপস্থিত দুই মন্ত্রী।পরে নবনির্মিত মাঠ প্রাঙ্গণে গিয়ে ফলক উন্মোচন করে এবং ফিতা কেটে উদ্বোধন করেন সেটির, মন্ত্রী রতন লাল নাথ ও সুশান্ত চৌধুরী।উদ্বোধন সেরে মাঠটি ঘুরে দেখেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিবৃন্দরা।
বাইটঃ- মন্ত্রী, রতন লাল নাথ ও সুশান্ত চৌধুরী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...