মেরে ফাঁসিতে ঝুলানোর অভিযোগ ভক্তের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মধুপুর কেনানিয়া পালপাড়া বিজেপি করার অপরাধে বাবাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে রান্না ঘরে ঝুলিয়ে রাখে পুত্র ও পুত্রবধূ। সোমবার দুপুর বারোটায় এমনই অভিযোগ করেন মৃত ব্যক্তির বড় ভাই ও ভাগিনা | জানা যায় মধুপুর কেনানিয়া পালপাড়া এলাকার প্রদীপ ভক্তের উপর দীর্ঘদিন যাবত বিজেপি করার অপরাধে ছেলে অপু ভক্ত ,সোনাই ভক্ত, ও পুত্রবধূ মিনা ভক্ত অত্যাচার করতেন, এমনকি যখন ভাত খাওয়ার জন্য বসেন তখন ভাতের থালা টুকু লাথি দিয়ে ফেলে দিতেন, রবিবার রাতেও প্রদীপ ভক্তের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে এবং সোমবার প্রদীপ ভক্তকে মেরে তার বাড়ির রান্নাঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেন মৃত প্রদীপ ভক্তের বড় ভাই ও ভাগিনা। খবর দেওয়া হয় মধুপুর থানায় , পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রদীপ ভক্তের দেহটি ময়নাতদন্ত করার জন্য মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...