শ্যামসুন্দর কোং জুয়েলার্সের গ্লিটেরিয়া’ ডায়মন্ড ফেস্টিভ্যাল আগরতলা অনুষ্ঠিত হচ্ছে ১৬ থেকে ২৭শে জানুয়ারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করছে ডিজাইনার হিরের গয়নার ওপর এক অনন্য প্রদর্শনী ‘গ্লিটেরিয়া’ । এর আগে কখনো না হওয়া এই হিরের গয়নার চোখ ধাঁধানো প্রদর্শনীটি এবারই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর প্রথম সংস্করণ। যা বার্ষিক অনুষ্ঠান হিসেবে প্রতিবছর আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ক্রেতাদের জন্য প্রদর্শিত হতে চলেছে ডিজাইনার হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন I থাকবে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড় এবং লাকি ড্র, প্রতিটি কেনাকাটার সাথে নিশ্চিত উপহার। হিরের গয়না তৈরির মজুরিতে ১০০% ছাড় ৷ এমনকী পরেরবার হিরের গয়না কেনাকাটার সময়ও গয়না তৈরির মজুরির ওপর ৫০% ছাড় থাকছে। ‘ডিভাইন সলিটায়ার’ হিরের গয়নার এমআরপি-তে ১০% ছাড় ৷ সোনার গয়না তৈরির মজুরির ওপর ১০% ছাড়। এবং প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে হিরের লকেট জেতার সুযোগও থাকছে। সব মিলিয়ে, হিরের গয়নার দুত্যির মতো নানান অফারের রোশনাইতে গোটা আউটলেট ঝলমল করে উঠবে। ‘ডায়মন্ড ভ্যালু ‘ ১০০% ফেরতযোগ্য । এছাড়াও অন্যান্য সমস্ত পরিষেবা এবং সুবিধা থাকছে – যেমন ‘সোনায় সোহাগা – সোনা ও হিরের গয়না কেনার জন্য বিশেষ ছাড়ের অফার’, ‘GSI / IGI সার্টিফাইড জেমস’ এবং ‘ওল্ড গোল্ড এক্সচেঞ্জ অফার’-ও পাওয়া যাবে। এই উপলক্ষে এক স্পেশাল প্রেস প্রিভিউ এর আয়োজন করা হয়। যেখানে অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ‘গ্লিটেরিয়া’ প্রদর্শনী করা হয়। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ফালাক রাশিদ রায় ‘গ্লিটেরিয়া’ হিরের গয়নার কালেকশনের উদ্বোধন করেন। দুজনেই এই হিরের গয়নার সম্ভার দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এখানে আসতে পেরে এবং এই উজ্জ্বল উপস্থাপনার অংশ হতে পেরে খুবই আনন্দিত হয়েছেন বলে ।” অন্যদিকে ফালাক-ও তাঁর কথার সম্মতিতে খুশি হয়ে মাথা নাড়েন। তাছাড়া এদিন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “গ্লিটেরিয়া হিরের গয়নার এমন এক উৎসব যা আগে কখনও হয়নি। এই উৎসবের মধ্য দিয়ে ডিজাইনার হিরের গয়নার সুন্দর- সুন্দর কালেকশন একসঙ্গে গ্রাহকদের সামনে তুলে ধরার জন্য সবরকম প্রয়াস করেছে শ্যামসুন্দর কোন জুয়েলার্স বলে।” এদিন তিনি আরো বলেন, “এই উৎকৃষ্ট রত্নের উৎসব উৎযাপনের একমাত্র উদ্দেশ্য হলো হিরে যা ‘চিরকাল’ হিসাবে থেকে যাবে। পাশাপাশি এদিন “গ্লিটেরিয়া’ হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেকটি সিগনেচার প্রেজেন্টেশন। এটা সংস্থার প্রথম সংস্করণ হলেও নিশ্চিতভাবে প্রতি বছরই এই উৎসব করা হবে।”— বলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। তিনি আরো বলেন, “এবং শুধু তাই নয়, এই হিরের গয়নার প্রদর্শনীর জন্য যত্ন সহকারে চমৎকার সব ডিজাইন করা উৎকৃষ্ট মানের গয়না তুলে আনার চেষ্টা করেছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স বলে। যাতে সংস্থার অন্যান্য বার্ষিক সিগনেচার প্রেজেন্টেশনের মতো হিরের এই উৎসবের জন্যও সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে।” ‘গ্লিটেরিয়া’ প্রদর্শনীতে শুধু হিরের দুতিতেই ঝলমল করবে না, বরং তা গ্রাহকদের কথা মাথায় রেখে সাধ্যমতো দাম ধার্য করা হয়েছে একইসঙ্গে থাকবে আকর্ষণীয় ছাড় এবং লাকি ড্র সহ সমস্ত সুযোগ।” রূপক সাহা বলেন।আগামী ১৬-২৭ জানুয়ারি ‘গ্লিটেরিয়া’ ডায়মন্ড ফেস্টিভ্যাল আগরতলা এবং কলকাতার শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সব শোরুমে চলবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...