মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার এর খবরের চর্চা চলছে সর্বত্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই রয়েছে রাজ্য রাজনীতিতে মহা সংগ্রাম। একদিকে প্রশাসনিক প্রধান, অন্যদিকে রাজ্যের আসন্ন বিধানসভার নির্বাচন। এই দুই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যের এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ক্লান্তিহীন মনোভাব নিয়ে মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন শুধুমাত্র রাজ্যে দ্বিতীয়বার সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। এমন পরিস্থিতিতে বুধবার সকালে এক ভিন্ন চেহারায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন শত ব্যস্ততার মধ্যেও সাময়িক সময়ের জন্য তিনি ফিরে গেলেন পুরনো পেশার ছন্দে। নিজ দলের এক যুবনেতার সন্তানের দাঁতের অপারেশন নিজের হাতে এবার করলেন মুখ্যমন্ত্রী। হাঁপানিয়া হাসপাতালে নিজের পুরনো কর্মস্থলেই সহকর্মীদের সহযোগিতায় অক্সিত ঘোষ নামে নয় বছরের এক শিশুর দাঁতের সফল অপারেশন করেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধানকে এভাবে পুরনো ছন্দে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...