আগরতলা এনএসআরসিসিতে শুরু হল এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা এনএসআরসিসিতে শুরু হল এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির। আটদিন ব্যাপী আয়োজিত এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ থেকে ২৫৬ জন এনসিসি ক্যাডেট অংশ নেয় এই শিবিরে। এর মধ্যে ১২ টি কলেজ ও ১৮টি স্কুলের ছেলে ১২১ জন ও মেয়ে রয়েছেন ১২৫ জন। মূলত এনসিসি ক্যাডেটদের বিভিন্ন দিক দিয়ে আরো বেশি করে দক্ষ করে তোলার জন্য এই শিবিরের আয়োজন। বিএসএফ অফিসার, আর্মি অফিসার, আইএএস অফিসার থেকে শুরু করে বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। মঙ্গলবার সকালে গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৩ ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ানের এসএম কমান্ডিং অফিসার কর্নেল এম এ রাজ মান্নার। এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...