ব্যায়াম ও খেল সামগ্রী আরো বিতরণ হবে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে : অভিষেক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা দিয়ে এবার এলাকার সামাজিক সংস্থা গুলির খেলাধুলা এবং শরীরচর্চার জন্য পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য দিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। রবিবার বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে ছাত্র সংঘ ব্যায়ামাগারে জন্য ব্যায়ামের সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিত দত্ত ও আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্য ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্পোরেটর অভিষেক দত্ত জানান, এলাকার আরো দুইটি ক্লাবে ক্রীড়া ও ব্যায়ামের সামগ্রী তুলে দেওয়া হবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা থেকে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...