সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার শিক্ষা দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলন মন্ত্রী জানান, ২০০৯/১০ সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও রামসা করে একটা প্রকল্প চালু ছিল। এরপর ২০১৮/১৯সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও রামসা এই দুটি কেই সমগ্র শিক্ষা অভিযান নামে চিহ্নিত করা হয় l এই প্রকল্পে বর্তমানে ২২৮ জন কন্ট্রোকচুয়াল শিক্ষক শিক্ষিকা রয়েছে। তারা এখন ২৬৭৩০ টাকা করে বেতন পাচ্ছে। তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি তাদের বেতন বৃদ্ধি করার। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এখন থেকে ৩০,০৪০টাকা করে বেতন পাবে।অর্থাৎ তাদের বেতন ৪০১০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রী জানান l বর্ধিত এই বেতন ২০২২ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে বলে তিনি আরো জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...