রাজ্যে মোট ভোটার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পয়লা জানুয়ারি প্রকাশিত হয়েছে ২০২৩ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। সমস্ত জেলা সদরে নির্বাচনী আধিকারিকরা এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সমস্ত তথ্য সংগ্রহ করে ৬ জানুয়ারি শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। নির্বাচন আধিকারিক এর পক্ষে আহুত এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জানান ২০২৩ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী এবছর মোট ভোটার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১৩ লক্ষ ৯৮ হাজার ১২৫ জন। তারমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭৭ জন। এবছর মোট ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে ৩৩২৮ টি। একেকটি ভোট গ্রহণ কেন্দ্র গড়ে ভোটার থাকবে ৮৪৫ জন।৮০ বছরের উপরে ভোটার রয়েছে ৩৪ হাজার ৩৯ জন, ১০০ বছরের উপরে ভোটার রয়েছে ৬ হাজার ৭৯ জন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...