নবম ও দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীদের সাইকেল বিতরণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নবম ও দশম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যের বর্তমান সরকার। তাও আবার এই সুযোগ পাবে সরকারি স্কুলের ছাত্রীরাই। সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্কুলে চলছে এখন এই সাইকেল বিতরণ কর্মসূচি। এবার নতুন বাইসাইকেল পেলেন আগরতলা জয়নগর স্থিত ডঃ বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীরা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এই বাইসাইকেল। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেটর ও বিশিষ্ট সমাজসেবী কমল দেব, তুষার ভট্টাচার্য প্রমূখ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...