বটতলা থেকে কুখ্যাত ২ নেশা কারবারিকে আটক করল পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নগদ তিন হাজার টাকা, ব্রাউন সুগার সহ পুলিশ গ্রেপ্তার করেছে দুইজনকে। ধৃতদের কাছে বেশকিছু কোটাসহ ব্রাউন সুগার এর প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম থানার ওসি জয়ন্ত দে , বটতলা ফাঁড়ি থানার ওসি তপন দাসের যৌথ নেতৃত্বে মঙ্গল নামে এক কুখ্যাত ব্রাউন সুগার কারবারিকে আটক করেছে পুলিশ। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও অজয় কুমার দাস বলেন , নেশা মুক্ত ত্রিপুরা করতে গেলে সমাজের সকল অংশের মানুষ পুলিশকে সহযোগিতা করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে ইনফর্ম করতে হবে। কেননা ড্রাগস এর নেশা থেকেই চুরির প্রবণতা বাড়ছে।সাধারণ নাগরিকদের আরও সচেতন হতে হবে, যাতে করে পার্কিং প্লেস গুলিতে অপরিচিত লোকদের আনাগোনা রোখা যায়। সন্দেহ হলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। এই সম্পর্কে প্রত্যেকে ওয়াকিবহাল থাকতে হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...