ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজধানী আগরতলার কৃষ্ণনগর এডভাইজার চৌমুহনী এলাকার নাগরিকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজধানী আগরতলার কৃষ্ণনগর এডভাইজার চৌমুহনী এলাকার নাগরিকরা। এলাকার বাসিন্দা রাজদীপ দেববর্মার বাড়িতে আচমকা আগুনের সূত্রপাত। ঘর থেকে কালো ধোয়া বের হতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবরদার দমকল বাহিনীর কর্মীদের। কিন্তু দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই আগুন দ্রুত বিস্তার করতে থাকে। এমনকি ঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্রাষ্ট হয়ে আগুন ভয়ংকর আকার ধারণ করে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও, আগুনের ভয়াবহতা প্রত্যক্ষ করতে পেরে আরো তিনটি দমকল ইঞ্জিন নিয়ে আসা হয় ঘটনাস্থলে। পরে দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে স্বাভাবিকভাবে সাময়িক সময়ের জন্য আতঙ্ক দেখা দেয় গোটা এলাকায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...