বিজেপি হটাও মিছিল থেকে আওয়াজ সিপিআইএমের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন কমিশন এখনো ভোটের নির্ঘণ্টা ঘোষণা না করলেও রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নিজেদের মত রণকৌশল নির্ধারণ করে ময়দানে নেমে পড়েছে। কারোর লক্ষ্য সরকার পুনঃ প্রতিষ্ঠিত করা, আবার কারোর লক্ষ্য বর্তমান শাসকদের উৎখাত করে পুনরায় সরকার দখল করা। আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সব কয়টি রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা এর মধ্যেই ময়দানে। শাসকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ক্ষমতা দখল নিতে মরিয়া যেন বামেরা। মঙ্গলবার সাত সকালে এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার কৃষ্ণনগরের এলাকায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এদিন কৃষ্ণনগর এলাকায় লাল ঝাণ্ডার সারা জাগানো মিছিল সংঘটিত করে সিপিআইএম। যার নেতৃত্ব দেন সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী। দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত এদিনের মিছিল কৃষ্ণনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন পরিক্রমা করে। মিছিল থেকে আওয়াজ ওঠে বিজেপিকে হটিয়ে রাজ্যে গণতন্ত্র পুন প্রতিষ্ঠা করা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...