এমসে ভর্তি নির্মলা সীতারমন

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার বেলা ১২টা নাগাদ তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে। ৬৩ বছর বয়স নির্মলার। এমস সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে তাঁকে। কী কারণে নির্মলাকে হাসপাতালে ভর্তি করানো তা স্পষ্ট ছিল না প্রাথমিক ভাবে। পরে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাকস্থলীতে সংক্রমণ রয়েছে তাঁর।হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে, নির্মলার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই। তিনি এখন স্থিতিশীল। তাঁর চিকিত্‍সা চলচ্ছে। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি হাসপাতালের তরফে নির্মলার শারীরিক অবস্থা নিয়ে বুলেটিন প্রকাশ করা হবে।
শনিবার চেন্নাইয়ে ডক্টর এমজিআর মেডিক্যাল ইউনিভার্সিটির ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নির্মলা। আগামী বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা নির্মলার। শুক্রবারই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এ বারের বাজেটে জনকল্যাণমূলক প্রকল্পে খরচ বাড়ানোর। গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এও জানিয়েছিলেন, নজর রাখা হচ্ছে মূল্যবৃদ্ধির দিকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...