জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আগামী বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে শামিল হবেন রুশ প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছেন পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ।২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। এবছর ইন্দোনেশিয়ার সামিটে গরহাজির থাকলেও ভারতে হাজির থাকতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে মস্কো। এই বিষয়ে রুশ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ। তিনি বলেন, “তিনি অবশ্যই সেখানে (জি-২০) যাবেন বলে আমি আশা করছি। তবে এখনও অনেক সময় আছে। গোটা বিষটা নির্ভর করবে তাঁর উপর। আমি মনে করি, এমন আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার হাজির থাকা জরুরি।এবারের সামিটে ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চেয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। এটা যুদ্ধ করার সময় নয় বলে মন্তব্য করেন নমো। সেই সুরে সুরে মিলিয়ে সম্মেলন শেষে ইউক্রেনে ‘রুশ আগ্রাসনে’র বিরুদ্ধে যৌথ বিবৃতি দেওয়া হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...