Connect with us

Uncategorized

আট নং জাতীয় সড়ক সড়কে ধস পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাজ করতে গিয়ে মাটির ধসে চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। আকস্মিক এই ঘটনাটি ঘটে ১৮ মুড়া পাহাড়ের শিববাড়ি এলাকায়।জানা যায় এন এস সি নির্মাণ সংস্থার অধীন ৮ নং জাতীয় সড়কে কাজ করতো আসামের হুজাই লঙ্কা এলাকার ১৮ বছর বয়সী পদুনা বরদুলৈ এবং ত্রিপুরার উদয়পুরের ৩৬ বছর বয়সী স্বপন মজুমদার।বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ কাজ করার সময় হঠাৎই পাহাড়ের সাইড ওয়াল ভেঙ্গে পড়ে তাদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। খবর পেয়ে আমবাসা ও তেলিয়ামুড়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসে। ড্রজারের সাহায্যে ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহগুলি বের করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। এদিকে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই শ্রমিকদের মধ্যে গভীর শোকের ছায়া ছড়িয়ে পড়ে।