হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। খবর এএফপির। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানায়, এ মামলায় মোট ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের সবাই বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইশি জানান, রুহুল্লা আজামিয়া নামের ঐ সেনাকর্মীর ৩ নভেম্বর মৃত্যু হয়। ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার। অভিযুক্তদের কারো পরিচয়ই প্রকাশ করা হয়নি। অভিযুক্তরা চাইলে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজনে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। ২১ সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে হাদিস নাজাফি আরেক তরুণীর মৃত্যু হয়। নাজাফির মৃত্যুর প্রতিবাদে নভেম্বরে স্বজনরা বিক্ষোভ করে। ঐ সময় বিক্ষোভকারীরা আজামিয়ার ওপর হামলা চালায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...