ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। বুধবার জাভায় বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাভায় ভয়াবহ বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর মিলছে। শুধু তাই নয়, জাভা থানায় বিস্ফোরণের জেরে এক পুলিশ অফিসারের মৃত্যুর খবর মেলে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, জাভার থানায় সন্ত্রাসবাদীদেরই একটি দল হামলা চালিয়েছে। তবে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালায়, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

রিপোর্টে প্রকাশ, বুধবার জাভা থানায় এক ব্যক্তি প্রবেশ করে। তার হাতে বোমা ছিল। আচমকাই ওই ব্যক্তি থানায় প্রবেশ করে, বোমা ডিটোনেটেড করে ফেলে। সঙ্গে সঙ্গে ওই বোমা বিস্ফোরণের জেরে সেখানে হাজির এক পুলিশ অফিসারের মৃত্যু হয়। পাশাপাশি আত্মঘাতী বিস্ফোরণের ফলে ওই ব্যক্তিরও মৃত্যু হয় ঘটনাস্থলেই। বিস্ফোরণের জেরে পরপর ২ জনের মৃত্যুর পাশাপাশি ৬ জন আহত হন। যাঁদের মধ্যে পুলিশ অফিসারও রয়েছেন। নিকটবর্তী হাসপাতালেই ওই ৬ জনের চিকিত্‍সা চলছে বলে খবর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...