অনূর্ধ্ব ১৬ ফুটবলার বাছাইপর্বে রাজ্যে এসেছে শেইন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের উদীয়মান ফুটবলারদের উজ্জল ভবিষ্যতের দিকে লক্ষ রেখে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৬ বছর ফুটবলার বাছাইপর্ব। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া প্রতিবছর খেলোয়াড় বাছাই করে ঝাড়খণ্ডের বোকারো ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য নিয়ে যায়। সেখানে তাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত খরচ বহন করে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এবছর বাছাই পর্বের জন্য আয়োজন করা হয়েছে দুই দিনের শিবির।তার জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া থেকে তিনজন সিলেক্টর রাজ্যে এসেছেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...