দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে ব্রাজিল

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নেমেছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। কোনও এক দলের কাছে শেষ আট নিশ্চিত করার সুযোগ ছিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে ব্রাজিল। নেইমার ফেরায় ব্রাজিল শিবির বেশ চনমনে ছিল। গত জুনে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার। ব্রাজিল জিতেছিল ৫-১ ব্যবধানে। এ দিন ব্রাজিল জিতল ৪-১ ব্যবধানে। পেনাল্টি থেকে ১ গোল নেইমারের। ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টি থেকে ব্য়বধান বাড়ান নেইমার। প্রথমার্ধেই স্কোর লাইন ৪-০ করেন রিচার্লিসন এবং লুকাস পাকেতা। অ্যালিসন বেকার অনবদ্য কিছু সেভ করে। তেমনই ব্রাজিলেরও বেশ কিছু সুযোগ বাঁচিয়ে দেন কোরিয়া গোলরক্ষক। ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার এক মাত্র গোল পেক হিউং হো-র জোরালো শটে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...