মুঙ্গিয়াকামী থানার পুলিশ উদ্ধার করলো ৩৮৬ কেজি শুকনো গাঁজা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত সকালে গাঁজা বিরোধী অভিযানে নেমে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বহির রাজ্যে পাচার কালে উদ্ধার করল প্রচুর পরিমাণ শুকনো গাঁজা। সেই সঙ্গে আটক গাড়ির চালকও। ঘটনার বিবরণে জানা যায়, অনান্য দিনের মতো মুঙ্গিয়াকামী থানার পুলিশ অসম আগরতলা জাতীয় সড়কের সি.আর.পি.এফ ড্রপ গেইট সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশি চালিয়ে একটি দূরপাল্লার লরি থেকে মোট ৩৮৬ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সেই সঙ্গে আটক করা হয় বহিঃ রাজ্যের গাড়ি চালককে। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নিকট। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। তিনি জানান, বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার উপর বলে ধারণা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...