ডিজিটাল মিডিয়াকে একটি নিয়মের আওতায় আনতে আনা হচ্ছে বিল : মন্ত্রী অনুরাগ ঠাকুর

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- সংবাদ মাধ্যমের জন্য নয়া আইন আনার কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি এদিন বলেন, এই মর্মে বিল পাস করার পরিকল্পনা করছে কেন্দ্র।

ডিজিটাল মিডিয়াকে একটি নিয়মের আওতায় আনতে আনা হচ্ছে বিল। এই মর্মে কেন্দ্র কাজও শুরু করে দিয়েছে। এদিন জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই অনুষ্ঠান থেকেই তিনি ডিজিটাল মিডিয়ার জন্য আইন প্রণয়নের কথা বলেন তিনি।

তিনি এদিন বলেন, “এর আগে সংবাদের একমুখী জ্ঞাপনই হত। তবে বৈদ্যুতিন মাধ্যম, ডিজিটাল মিডিয়ার প্রবেশে সংবাদ ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন।” কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “আগে সংবাদ পরিবেশন একমুখী হলেও এখন তা বহুমুখী হয়ে গিয়েছে।” একটি বিবৃতি প্রকাশ করে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বেশিরভাগ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও ডিজিটাল মিডিয়ার নিয়ন্ত্রণ তাদের উপরই ছেড়ে দিয়েছে। ওই অনুষ্ঠানে অনুরাগ ঠাকুর বলেন, ‘ডিজিটাল মিডিয়ায় সুযোগের পাশাপাশি অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। এ ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখতে কী করা যেতে পারে সেই বিষয়ে ভেবে দেখবে সরকার।’

এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমার মনে হয়, আইনে পরিবর্তন আনা দরকার। আর আপনাদের কাজ সহজ করতেই আমরা এই আইন নিয়ে আসব। একটি বিল নিয়ে আসার পরিকল্পনা করছি আমরা।’ তিনি এদিন আরও বলেন, নতুন আইনের অধীনে, কোনও সংবাদপত্রের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজতর হবে। ১৮৬৭ সালের প্রেস অ্যান্ড বুকস অ্যাক্ট প্রতিস্থাপন করে কেন্দীয় সরকার অন্য় একটি আইন নিয়ে আসবে। এই নয়া আইনের অধীনে কোনও বই ও সংবাদপত্রের রেজিস্ট্রেশন অনলাইনেই করা যাবে। আর তা সম্পন্ন হবে এক সপ্তাহের মধ্যে। আগে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সময় লাগত প্রায় চার মাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...