Connect with us

Uncategorized

অটোর ধাক্কায় নিহত এক ব্যক্তি আটক চালকসহ গাড়িটি

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটো রিক্সার ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সংবাদে প্রকাশ সালেমা থানাধীন বড়লোৎমা এলাকায় এক ব্যক্তি সান্ধ্যভ্রমণ করার সময় হঠাৎ পেছন দিক থেকে একটি অটো রিক্সা এসে সজোড়ে ধাক্কা দেয়। ঘটনায় গুরুতর আহত হয় কৃষ্ণ কুমার সিনহা নামে ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তার অবস্থার অবনতি দেখে ,রাতেই ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করে ।ধলাই জেলা হাসপাতালে চিকিৎসকরা অবস্থা সঙ্কটজনক দেখে জিবিতে রেফার করে দেয়। এদিকে হাসপাতাল থেকে স্ট্রেচারে করে এম্বুলেন্সে তোলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মধ্যে।