সেক্স রেকেটে পুলিশি হানা গ্রেফতার আট যুবতী ও দুই যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সন্দেহজনক দেহ ব্যবসার ঠেকে পুলিশের হানা। গ্রেফতার আট যুবতী সহ 2 যুবক। ঘটনা রাজধানীর বিজয় কুমার চৌমুহনী এলাকায়। রাজধানির বিজয় কুমার চৌমুহনী ও শংকর চৌমুহনীর মাঝামাঝি একটি বাড়ি থেকে দেহ ব্যাবসার সঙ্গে জড়িত সন্দেহে ৮জন মেয়ে এবং ২ জন ছেলেকে আটক করেছে এলাকাবাসী। পরবর্তী সময়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য গত বেশ কয়েক মাস ধরেই এলাকাবাসী সন্দেহ হয়েছিল বাড়ির লোকজনের গতিবিধি দেখে। এলাকাবাসী কয়েকবার যুবক-যুবতীদের পাকড়াও করতে গেলেও পিছিয়ে আসে। যুবক যুবতীদের আনাগোনা সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হওয়ায় জানানো হয়েছিল বাড়ির মালিককে। যথারীতি বাড়ির মালিকও ভাড়াটিয়াদের ওয়ার্নিং দিয়ে ঘর ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু ঘর ছাড়বে ছাড়বে বলে ভাড়াটিয়ারাও তালবাহানা করছিল। দুর্গা পুজোর সময় থেকে বাড়িটিতে ছেলেমেয়েদের আনাগোনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় বৃহস্পতিবার গভীর রাতে। স্থানীয় মানুষ ক্লাবের সহায়তা পাকড়াও করেছে যুবক-যুবতীদের। এদিকে ক্লাবের এই ধরনের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছে স্থানীয় মানুষ। তাদের বক্তব্য ক্লাবের সহযোগিতার ফলেই এত বড় একটি সেক্স রেকেট ভাঙ্গানো গিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...