গাড়ির ধাক্কায় আহত রিক্সা চালক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দূর্ঘটনায় আহত রিক্সা চালক,ক্ষতিগ্রস্ত রিক্সা। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া নেতাজীনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন খোয়াই নদীর উপর ব্রিজে। বিবরণে জানাযায় তেলিয়ামুড়া থেকে সমর পাল নামের এক রিক্সা চালক একজন পেসেঞ্জার নিয়ে তেলিয়ামুড়া বাজার থেকে মোটর স্টেন্ড এলাকায় যাচ্ছিলেন। মোটর স্ট্যান্ড এর কাছাকাছি ব্রিজের উপর যেতেই একটি জিপ্সি গাড়ি দ্রুত গতিতে পেছন থেকে সজোরে আঘাত করে। গাড়ির ধাক্কায় রিক্সায় থাকা পেসেঞ্জার ও রিক্সাচালক সমর পালকে নিয়ে জাতীয় সড়কে উল্টে যায়। ফলে আহত হয় দুইজন পাশাপাশি রিক্সাটিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। পথ চলতি মানুষ ঘটনা প্রত্যক্ষ করে খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত রিক্সাচালক সমর পালকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানাযায়। ধারণা করা হচ্ছে গাড়িটি পুলিশ কিংবা টি এস আরের হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...