যুদিশিয়াল অ্যাক্যাডেমির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস ও যুদিশিয়াল অ্যাক্যাডেমির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভার্চুয়ালি উদ্বোধন করবেন আরো বেশকিছু প্রকল্পের। রাজ্যে এলেন দেশের 15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালে আগরতলা বিমানবন্দর তাকে গার্ড অব অনার জানানো হয়েছে রাজ্য পুলিশ ও টি এস আর এর পক্ষে।তারপরও রাষ্ট্রপতি সোজা চলে আসেন নর্সিঙ্গড় নবনির্মিত ত্রিপুরা জুডিশিয়াল অ্যাক্যাডেমিতে।এখানে জুডিশিয়াল অ্যাক্যাডেমির উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস করেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের। উল্লেখ্য গোটা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়। যা গোটা রাজ্যবাসীর কাছে একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেন রাজ্য সরকারের আইনমন্ত্রী রতন লাল নাথ। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে সবকটি প্রকল্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। যার মধ্যে ছয়টি নতুন স্কুল , ভয়েস এবং গার্লস হোস্টেল, উত্তর ত্রিপুরার বেশ কয়েকটি জাতীয় সড়ক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। সবকটি প্রকল্পের বিস্তারিত বর্ণনা করে জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ রাজ্য প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। এদিন রাষ্ট্রপতিকে স্বচক্ষে দেখার জন্য বিমানবন্দর থেকে নর্সিঙ্গড় পর্যন্ত উৎসাহী জনতার ভিড় লক্ষ করা যায়।রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে গোটা শহর ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...