৪৭ কোটির হেরোইন উদ্ধার, জ্বালাতে আসছিল ত্রিপুরার যুবসমাজকে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে প্রবেশের পথে বিএসএফ এর হাতে ধরা পড়ল প্রায় ৪৭ কোটি টাকার হেরোইন। সেভেন ব্যাটালিয়ন মিজোরাম এবং কাছাড় ফন্টইয়ারস ও করিমগঞ্জ পুলিশের যৌথ অপারেশনে বহু কোটি মূল্যের এই হেরোইন গুলি ধরা পড়েছে।বিএসএফের কাছে এ সংক্রান্ত তথ্য আগেই ছিল।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ সূত্রে জানা যায় ৭৬৪ বাক্সে মোট ৯ কেজি ৪৭ গ্রাম হেরোইন ছিল। হেরোইন গুলি মিজোরাম থেকে করিমগঞ্জ ভায়া হয়ে ত্রিপুরায় প্রবেশের পথে করিমগঞ্জ শহর সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে আটক করেছে বিএসএফ। সঙ্গে গ্রেপ্তার করেছে চালক মহিবউদ্দিনকে। গ্রেপ্তারকৃতের বাড়ি আছিমগঞ্জ এলাকায়। বর্তমানে ধৃত চালক করিমগঞ্জ পুলিশ কাস্টডিতে রয়েছে। তোলা হবে আদালতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...