জনজোয়ারে ভেসেছে তেলিয়ামুড়ার প্রতিমা নিরঞ্জন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জনজোয়ারে ভেসেছে তেলিয়ামুড়া দশমী ঘাট।আট থেকে আশি সবাই মেতেছে আনন্দে।তেলিয়ামুড়ার দশমীঘাটে মায়ের বিসর্জন ।প্রথা অনুযায়ী দুদিন আগেই দশমীর দিন ছিল। কিন্তু প্রকৃতি বিরুপ হওয়ার কারনে তেলিয়ামুড়া পুজা পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুদিন পুজো বাড়ানো হয়। সেই মোতাবেক শুক্রবার প্রতিমা নিরঞ্জন করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তারা। এদিন সন্ধ্যা ঘনিয়ে আসতেই জনঢল নামে তেলিয়ামুড়া দশমী ঘাট মাঠে। প্রতিমা নিরঞ্জন করতে আসা ক্লাব গুলোর আনন্দের মুহুর্তে সকল অংশের মানুষকে সামিল হতে দেখা যায় এদিন।
এদিনের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহাকুমার আট থেকে আশি সমস্ত বয়সী মানুষদের দেখা যায় আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে। সুশৃংখলভাবে প্রতিমা নিরঞ্জন হয়।প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক ও পুলিশ প্রশাসন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...