এলাকার মন্ত্রীর হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার জনজাতি মহিলারা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শারদীয় উৎসব উপলক্ষে আর্থিক দিক দিয়ে দুর্বল সমাজের দুস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র বিতরণ তুলে দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রায় প্রতিদিনই নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে জনজাতি মা-বোনদের হাতে তাঁতের শাড়ি ও পাছড়া তুলে দিচ্ছেন তিনি। বুধবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৩ নং বুথের মাধববাড়ি কমিউনিটি হলঘরে এলাকার দুস্থ অসহায় প্রায় শতাধিক মহিলার হাতে নতুন কাপড় তুলে দেন মন্ত্রী শ্রী চৌধুরী। উৎসবের প্রাক মুহূর্তে মন্ত্রীর হাত থেকে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবে খুশি এলাকার জনজাতি মহিলারা। গতদিনও তিনি নিজের বিধানসভা কেন্দ্রের বীণাপাণি পঞ্চায়েতে প্রায় আড়াই শতাধিক জনজাতি মা-বোনদের হাতে তাঁতের শাড়ি ও পাছড়া তুলে দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...