সরকারি-বেসরকারি পাঁচটি ডিগ্রী কলেজ হচ্ছে রাজ্যে : শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারি বেসরকারি মিলে আরো পাঁচটি নতুন ডিগ্রী কলেজ হচ্ছে। দুটি কলেজ হচ্ছে বেসরকারি ভাবে , বাকি তিনটি কলেজ সরাসরি সরকারিভাবে খোলা হচ্ছে। তারমধ্যে পশ্চিমবঙ্গের আনন্দ নগর ওয়েলফেয়ার সোসাইটি উদয়পুরের কাকড়াবনে একটি সাধারণ ডিগ্রী কলেজ ও জিরানিয়ায় একটি ল ডিগ্রী কলেজ খুলছে। যেখানে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্স বি এ এল এল বি,- বি,কম এলএলবি এবংতিন বছরের এলএলবি কোর্স করা যাবে।প্রতিটি বিভাগে আসন সংখ্যা 60 টি। শুক্রবার মহাকরণের সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন শিক্ষা মন্ত্রী আরও জানান, সরকারি উদ্যোগে একটি ইংলিশ মিডিয়াম ডিগ্রীকলেজ সহ আরও দুটি বাংলা মিডিয়াম কলেজ খোলা হবে। তারমধ্যে প্রাথমিকভাবে চলতি শিক্ষাবর্ষে আগরতলা ডায়েট কলেজে শুরু হবে 50 আসনবিশিষ্ট ইংরেজি মাধ্যম কলেজের পঠন পাঠন। পুরাতন আগরতলা ও পানিসাগরে শুরু হবে সাধারণ ডিগ্রী কলেজের পঠন পাঠন। সেগুলিতে আসন সংখ্যা থাকবে একশটি করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...