২০২৪ লোকসভা নির্বাচনের আগে ফেরএকবার বিরোধী ঐক্য গড়ার চেষ্টায় বৈঠকে বসবে লালু নিতিশ সোনিয়া

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আরও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় বিরোধীরা৷ বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, খুব তাড়াতাড়ি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব৷ পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী জানিয়েছেন, দিল্লিতে নিজের বাড়িতে সনিয়া ফিরে এলেই তারা সনিয়ার সঙ্গে বৈঠকে বসতে পারেন৷ কয়েকদিন আগেই ভোটকৌশলী প্রশান্ত কিশোর সাংবাদিকদের বলেন, ২০২৪ সালে মোদি বিরোধী ভোটকে ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষের মন জয় করতে একটি মুখের প্রয়োজন৷ সেই মুখ খোঁজা মুশকিল৷ তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, একাধিক আঞ্চলিক দলও যদি নিজেদের মধ্যে বৈঠক করে, তা হলেও সহজে কাজটি হবে না৷ তার পরেই তেজস্বীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ প্রশান্ত কিশোর আরও বলেছিলেন, এই ধরনের মিটিংকে কোনও ভাবেই বিরোধী রাজনৈতিক দলের ঐক্য বলে ধরে নেওয়ার কিছু নেই৷ এতে ঐক্যের পথে যাত্রাও সম্ভব নয়৷ তিনি বলেন, এখনই তিনি বিস্তারিত এ নিয়ে বিশেষ কিছু কথা বলবেন না, পরে সময় হলে কথা বলবেন৷ এর আগে নীতীশ কুমার দেখা করেছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার পর তিনি দেখা করেছিলেন রাহুল গান্ধির সঙ্গেও৷ ফলে নতুন করে বিহারের সরকার বদলের পর যে রাজনৈতিক রঙেরও পরিবর্তন হচ্ছে, সেটা বলাই বাহুল্য৷

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...