চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেয় ৫ সাধু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধু হোক কিংবা ভিক্ষুক কেউই এখন আর সন্দেহের ঊর্ধ্বে নয়। এমনই 5 সাধুকে সোমবার চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেয় শহরতলীর আড়ালিয়া গুরুদাস পাড়া এলাকার লোকজন।সুদূর মেদিনীপুর থেকে একেবারে সাধুবেশে সটান আগরতলায় এসেছিলেন 5 সাধু। তারা পাড়ায় পাড়ায় কীর্তন করে ঘুরে বেড়ান। একসময় লোকে যা দেয় এটাই তাদের আয়। কিন্তু সোমবার এই 5 সাধু শহরতলীর আড়ালিয়া গুরুদাস পাড়া এলাকায় গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা এদের সাধুবেশের চোর সন্দেহে 5 জনকে আটক করে এবং কলেজ টিলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে এদের থানায় নিয়ে যায়। সাধু বেশে বহু কুকীর্তির উদাহরণ শুধু এ রাজ্যে নয় সারা দেশেই রয়েছে। সাধু বেশ ধারী ব্যক্তিদের বিশ্বাস করে বহু মানুষ ঠকেছেন এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। রজনীশ , রাম রহিম , রাধে মা , এগুলো তো বড় বড় রসালো কেচ্ছা কুকীর্তির উদাহরণ। এদের কারণে প্রকৃত সাধুরাও আজকাল সংকটে পড়ছেন। তাই বলা যায় সাধু সাবধান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...