হাসপাতালে পরিষেবা তলানীতে ব্যবস্থা গ্রহণের আর্জি নিয়ে স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেলা হাসপাতালের সাস্থ্য পরিষেবার বেহাল দশা, খোয়াই সাস্থ্য আধিকারিকের ঘুম ভাঙাতে ৯ দফা দাবীর ভিত্তিতে খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল খোয়াই ব্লক কংগ্রেস কমিটি। সোমবার খোয়াই ব্লক কংগ্রেসের ৫ জনের এক প্রতিনিধির দল খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ নির্মল সরকারের সাথে এক সাক্ষাতে মিলিত হয়ে স্মারক লিপি প্রদান করেন । খোয়াই ব্লক কংগ্রেসের অভিযোগ খোয়াই জেলা হাসপাতালের প্রধান সমস্যা,হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা যার ফলে দূর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী এবং রোগীর পরিজনদের । অন্যদিকে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় রোগীদের মাটিতে বিছানা করেই চিকিৎসা নিতে হচ্ছে। তাই অবিলম্বে এই সমস্যার সমাধান করার দাবী তুলে খোয়াই ব্লক কংগ্রেস । পাশাপাশি খোয়াই ব্লাড ব্যাংকে বিভিন্ন গ্রুপের রক্তের যোগান অব্যাহত রাখা । রোগীদের বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা সহ একাধিক দাবি তুলেছে খোয়াই ব্লক কংগ্রেস কমিটি । এদিন খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক স্মারক লিপি হাতে পেয়ে খুব শীঘ্রই বিষয়গুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের পিছনে নেয়া হবে বলে জানান।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...