Connect with us

Uncategorized

বিপ্লবের গাড়ি জ্বালিয়ে দিল দুস্কৃতিকারীরা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি পি আই এম .বিধায়ক ভানুলাল সাহার গাড়ী চালক বিপ্লব সাহার গাড়িটি বৃহস্পতিবার রাতে কতিপয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী আগুন দিয়ে পুড়িয়ে দেয়।ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন অফিস তিলক কর্মকার পাড়ায় বিপ্লব-এর বাড়িতে। জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী স্ট্রিটলাইট নিভিয়ে দিয়ে গাড়ির কাঁচ ভেঙ্গে ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর চাউর হতেই প্রতিবেশীরা ছুটে এসে জল ঢেলে আগুন নিভিয়ে ফেলে। অভিযোগ এই ঘটনার পর পুলিশকে বার বার জানালেও পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে জানিয়েছে বিপ্লব সাহার বোন।