চুরি ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে জনতার মধ্যে : ক্লাব ফোরাম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা শহরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইত্যাদি ঘটনাগুলি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবং পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্লাব ফোরাম। বৃহস্পতিবার ক্লাব ফোরামের সভাপতি সেবক ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ এর সাথে প্রতিনিধিদল শহরে ড্রাগস সহ চুরি ডাকাতির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেছেন। প্রশ্ন করেছেন যেখানে আমজনতা ধরে ফেলছে চোরকে, সেখানে পুলিশের ভূমিকা কি ? পুলিশ সুপার ক্লাব ফোরামের প্রতিনিধিদলকে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য ক্লাব প্রতিনিধিরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...