শীঘ্রই শুরু হতে যাচ্ছে প্রস্তাবিত ফিল্ম ইন্সটিটিউটের পঠন-পাঠন গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জানালেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শীঘ্রই আগরতলায় শুরু হতে যাচ্ছে প্রস্তাবিত ফিল্ম ইন্সটিটিউটের পঠন পাঠন। স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্যবাসীর, বললেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী আরও বলেন , উল্টো গণনা শুরু হবে। সোমবার দুপুরে সত্যজিৎরায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কনফারেন্স হল ঘরে ইন্সটিটিউটের নির্দেশক হিমাংশু শেখর খাটুয়া ও রেজিস্ট্রার শুশ্রুত শর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে প্রস্তাবিত ফিল্ম ইন্সটিটিউটের কাজ দ্রুত শুরু করা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। বৈঠক শেষে মন্ত্রি সুশান্ত চৌধুরী বলেন ,খুব ভালো এবং ইতিবাচক বৈঠক হয়েছে আজ। আশা করছি আজকের বৈঠকের ইতিবাচক ফল বেরিয়ে আসবে খুব শীঘ্রই।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...