শিল্পনগরী পরিদর্শনে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
শনিবার শিল্পনগরী বোধজংনগরের শিল্প কারখানা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরিদর্শনকালে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে শিল্প নগরীতেই আধিকারিক ও শিল্পপতিদের সাথে বৈঠক করলেন তিনি। মুখ্যমন্ত্রী সাথে ছিলেন মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বিভিন্ন কারখানা পরিদর্শন করে শিল্পপতিদের সাথে কথা বলে নানাবিধ সমস্যা সম্পর্কে অবগত হলেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিরা বিশেষ করে এই শিল্পনগরী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এদিন নালিশ জানালেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে। পরে শিল্পপতি ও আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শিল্পনগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন শান্তি ও আইনশৃঙ্খলা না থাকলে কোনদিন শিল্প উন্নতি করবে না। এই শিল্প নগরী থেকে বারংবার থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি দেখার জন্য এদিন পুলিশের মহা নির্দেশককে নির্দেশ দিলেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...