Connect with us

Uncategorized

রাজ্যের শতাধিক শিল্পীদের নিয়ে সংগীত শিল্পী সম্মিলনী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শুক্রবার সারাদিন রবীন্দ্রনাথ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেন রবীন্দ্র সংগীত শিল্পী সম্মিলনী। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে আগরতলা ছাড়াও ত্রিপুরার নানা প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক শিল্পী অংশগ্রহণ করবে বলে জানা যায় । বেলা ১০ টায় তথ্য ও সংস্কৃতি দপ্তর এর অধিকর্তা রতন বিশ্বাস অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংঘমিত্রা নন্দী। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এর সহযোগিতায় এবং পঞ্চনীড় সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকল অংশের রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন রবীন্দ্র সংগীত শিল্পী সম্মিলনীর সদস্য উদয় শংকর ভট্টাচার্য্য।