মজলিসপুরে গ্রামের ঘরে ঘরের দেয়ালে স্বাধীনতা সংগ্রামের বীরদের অঙ্কন ছবি দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম, ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- ‘আজাদীকা অমৃত মহোৎসব’ উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ডাক দিয়েছেন, তাকে সফল করতে গ্রামের ঘরে ঘরের দেয়ালে স্বাধীনতা সংগ্রামের বীর গাঁথাকে অবলম্বন করে চিত্র অঙ্কনের মাধ্যমে সাজিয়ে তোলার ছবি মুখ্যমন্ত্রী নিজে তা দেখে উপলব্ধি করেন । সোমবার উত্তর মজলিসপুরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে স্থানীয় শ্রী রবি শীল ও শ্রী ঝুটন সূত্রধরের বাড়িতে যান । তাদের বাড়িতে স্বাধীনতার সংগ্রামীদের ছবিসহ যে দেয়াল চিত্র দেখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই গ্রামের আইসিডিএস সেন্টার সহ আরো বেশ কয়েকটি বাড়িতে ‘আজাদীকা অমৃত মহোৎসব’ উপলক্ষে এরকম দেয়াল চিত্র তৈরি করা হয়েছে। তবে এদিনের সফরে মুখ্যমন্ত্রীর পাশাপাশি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ এলাকার নাগরিকরা উপস্থিত ছিলেন এবং এই ধরণের দেওয়াল ছবি অঙ্কন ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...