জিরানিয়ায় তথ্য সংস্কৃতি মন্ত্রীর উপস্থিতিতে মিছিল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যেও চলছে হরঘর তিরঙ্গা কর্মসূচি। সরকারি ভাবে ছাড়াও বেসরকারিভাবে তিনদিন ব্যাপী আয়োজিত এই কর্মসূচিকে সর্বত্রই ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল। প্রভাত ফেরি, বাইক মিছিল থেকে শুরু করে সংঘটিত হচ্ছে নানা কর্মসূচি। আরক্ষা প্রশাসনের উদ্যোগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় বাইক কিংবা বাই সাইকেল মিছিল। দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই রাজ্যজুড়ে সংঘটিত হচ্ছে এধরনের নানা কর্মসূচি। রবিবার জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক দ্বারা আয়োজিত র‍্যালীতে অংশগ্রহণ করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ও মিছিলে অংশ নেন বিজেপি মজলিশপুর মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া মহকুমা শাসক, এসডিপিও সহ মহকুমার নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা। আরক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এদিনের এই মিছিল মজলিসপুর বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল এদিন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...