চাকুরী চাইতে গিয়ে গ্রেপ্তার ডিগ্রি প্রাপ্ত এএনএম ও এম পি ডব্লিউ যুবক-যুবতীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ডিগ্রি প্রাপ্ত এএনএম ও এম পি ডব্লিউ যুবক-যুবতীরা বুধবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকেই বেকারদের এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তা শরণাপন্ন হলে, কোন ধরনের আশ্বাস দিতে পারেননি অধিকর্তা। তখন নিরুপায় হয়েই আন্দোলনকারীরা মহাকরণের উদ্দেশ্যে রওনা দেয়। চাকুরীর দাবিতে বেকারদের মিছিল মহাকরণের মূল ফটকের সামনে গিয়ে পৌঁছালে পুলিশ মিছিলের গতিরোধ করলে রাস্তায় বসে আন্দোলন শুরু করে যুবক-যুবতীরা। পরে বাধ্য হয়েই পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ প্রশিক্ষণপ্রাপ্ত ডিগ্রিধারী এমপি ডব্লিউ বেকার যুবক-যুবতীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...