Connect with us

Uncategorized

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংয়ের সাথে সৌজন্য সাক্ষাতে সুশান্ত চৌধুরী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়াদিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতে’র সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেছে ত্রিপুরার ডি ডব্লিউ এস এবং তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী শ্রী চৌধুরী ত্রিপুরায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অধীনে জল জীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীগজেন্দ্র সিং শেখাওয়াতে’র কাছে। পাশাপাশি আমন্ত্রণ জানিয়েছে ত্রিপুরায় আশার। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের জল জীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এই কাজকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।